ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মাননা জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন কবি শঙ্খ ঘোষ

Unknown
সেবা ডেস্ক:  কবি শঙ্খ ঘোষ পাচ্ছেন ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মাননা জ্ঞানপীঠ পুরস্কার। তার আগে মাত্র পাঁচজন ভারতীয় বাঙালি সাহিত্যিক জ্ঞানপীঠ পেয়েছেন। তিনি ৫২তম সাহিত্যিক যিনি এই সম্মাননা পেলেন। সাহিত্যে সারাজীবনের অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। শুক্রবার পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করা হয়েছে।
 
৮৪ বছরের এই কবি এর আগে পেয়েছেন ‘পদ্মভূষণ’, বিশ্বভারতীর সর্বোচ্চ সম্মান ‘দেশিকোত্তম’। কবিতার বইয়ের জন্য পেয়েছেন সাহিত্য আকাদেমি (বাবরের প্রার্থনা), রবীন্দ্র পুরস্কার (ধূম লেগেছে হূদকমলে), নরসিংহ দাস পুরস্কার (মূর্খ বড়ো, সামাজিক নয়) সহ বহু সম্মান।
 
১৯৩২ সালে চাঁদপুরে জন্ম শঙ্খ ঘোষের। পিতৃদত্ত নাম চিত্তপ্রিয় ঘোষ হলেও শুরু থেকেই শঙ্খ ঘোষ নামেই তিনি লেখালেখি করেছেন। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময়ই তার লেখা ‘দিনগুলি রাতগুলি’ মুগ্ধ করে পাঠকদের। বাংলা কবিতায় এক নতুন স্বর চিহ্নিত হয়। ‘আদিম লতা গুল্মময়’, ‘মূর্খ বড়ো, সামাজিক নয়’, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘বাবরের প্রার্থনা’ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তার গবেষণাধর্মী গ্রন্থ ‘বাংলা ভাষার সম্পদ’। কর্মজীবনে তিনি অধ্যাপনা করেছেন কলকাতার বঙ্গবাসী কলেজ ও সিটি কলেজে, পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। তার কবিতায় প্রেম আছে, সময় আছে, আছে প্রতিবাদের ফুলকি। আজও সমান সচল তার কলম।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top