নজীর আহমেদ,লক্ষ্মীপুর প্রতিনিধি: আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের শুতার গোপটা এলাকার মাঠে আয়োজিত জেলা ভিক্তিক বিশ্ব ইজতেমা। আজ রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১১.৪৫ মিনিটের সময় ইজতেমার আখেরী মোনাজাত শুরু হয়।মোনাজাতে লক্ষ্মীপুর জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় তিন লক্ষাধিক মুসল্লির আমীন আমীন ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে পুরো ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা। হেদায়াতি বয়ান শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মো: জুবায়ের। এসময় ঈমান, তালিম, দেশ ও বিশ্বের সকল মুসলমানের শান্তি এবং কল্যাণ কামনা করা হয়।
এ ইজতেমায় জর্দান ও ভারতের ২টি তাবলিগ জামাতও অংশ নেয়। আখেরী এই মোনাজাতে তিন লাখেরও বেশি মুসল্লি অংশ নেন বলে জানিয়েছেন তাবলীগ-জামাতের মুরুব্বিরা।
গত শুক্রবার (২৩ ডিসেম্বর) শুরু হওয়া লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ সুতার গোপটায় তিন দিনের এ বিশ্ব ইজতেমার শেষ দিন ছিল রবিবার।
