সেবা ডেস্ক: ‘কপিল শর্মা শো’র হাত ধরে একটি চ্যানেলের টিআরপি তরতরিয়ে বেড়ে চলেছে। সম্প্রতি একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, টিআরপির বিচারে এখন এই শো সেরা পাঁচে জায়গা করে নিয়েছে।
এই সাফল্যের কথা মাথায় রেখে শোর মূল আকর্ষণ কপিল শর্মার সঙ্গে নতুন করে চুক্তি করতে চলেছে ওই টিভি চ্যানেল। এক বছরের জন্য চুক্তি নবায়নে টাকার অঙ্কটা শুনলে মাথা ঘুরে যেতে পারে অনেকের। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, এক বছরের এই চুক্তির জন্য কপিল পাচ্ছেন ১১০ কোটি টাকা।
মাস খানেক আগে একটি মিডিয়া রিপোর্টে প্রকাশিত হয়েছিল ‘কপিল শর্মা শো’র কমেডিয়ানদের প্রতি পর্বের আয়ের তালিকা। সেই তালিকা অনুযায়ী, ‘কমেডি নাইটস উইথ কপিল’র প্রত্যেক পর্বের জন্য প্রায় ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন কপিল।
এ ছাড়াও একা কোনও শো পরিচালনা করার জন্য প্রায় ৭৫ লক্ষ টাকা পারিশ্রমিক দাবি করছেন কপিল শর্মা। দেশের বাইরের কোনও শোর জন্য তাঁর পারিশ্রমিক প্রায় এক কোটি টাকা। আনন্দবাজার।