সেবা ডেস্ক: ভারতে একটি রণতরী উল্টে ২ জন নৌ বাহিনীর সদস্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। সিএনএন উল্টে যাওয়া রণতরীর ছবি প্রদান করে জানায়, একটি মিসাইল জাহাজ নৌ ঘাঁটির কাছে এসে ৯০ ডিগ্রিতে কাঁত হয়ে উল্টে যায়।
আইএনএস বেটওয়া ৩ হাজার ৮৫০ টনের একটি জাহাজ যা ৪১০ ফুট লম্বা। জাহাজ উল্টে যাওয়া প্রসঙ্গে ভারতের নৌ বাহিনীর মুখপাত্র ডিকে শর্মা সিএনএনকে জানায়, উল্টে যাওয়া জাহাজটি সোজা করা আমাদের প্রথম দায়িত্ব। এটি খুবই দুঃখজনক ঘটনা। ভারতের ইতিহাসে এই প্রথম এমন কিছু ঘটল।
এই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে জানিয়ে শর্মা বলেন, আমরা তদন্ত করে দেখছি। এই দুর্ঘটনার কারণ সম্পর্কে পরে জানাতে পারব।
২০০৪ সালের ৭ জুলাই এই জাহাজটিকে প্রথম কমিশন দেয়া হয় বঙ্গোপসাগরে। সিএনএন।