আগামী ১০ ডিসেম্বর ডিএসএমএফ গ্রীণ ময়মনসিংহ জেলা সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে !

Unknown

সেবা ডেস্ক:  ডিএসএমএফ গ্রীণ ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যোগে পূর্ব নির্ধারিত জেলা প্রোগ্রামের ধারাবাহিকতায় আগামী ১০ ডিসেম্বর ২০১৬ ময়মনসিংহ জেলার সকল থানা সদস্যদের নিয়ে “লিডারশীপ প্রোগ্রাম ও বিশেষ আলোচনা অনুষ্ঠান” বাস্তবায়নের লক্ষ্যে ০৫.১২.১৬ রোজ : সোমবার প্রস্তুতিমূলক ও ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা সভা ময়মনসিংহ গ্লোবাল আইসিটি সেন্টারে  অনুষ্ঠিত হয়েছে। 

ডিএসএমএফ গ্রীন ময়মনসিংহ বিভাগীয় কমিটির সম্মানিত সদস্য ও ময়মনসিংহ জেলা কো-অর্ডিনেটর জনাব ফরহাদ আহমেদ কাঞ্চন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জনাব মো. এনামুল হক রঞ্জু আহ্বায়ক ডিএসএমএফ গ্রীণ ময়মনসিংহ বিভাগ। 

বিশেষ অতিথি ছিলেন মো. মনিরুজ্জামান মনির, যুগ্ম সদস্য সচিব ডিএসএমএফ গ্রীন ময়মনসিংহ বিভাগ, গোলাম মওলা ডিএসএমএফ গ্রীন ময়মনসিংহ বিভাগ।

সভায় উপস্থিত থেকে বিশেষ বক্তব্য তুলে ধরেন মো. পারভেজ, মুক্তা পাল, বিপ্লব, মো. রাসেল, আক্রাম, বাবুল, বিষ্ণু, রত্না পাল, মামুন, দিনবন্ধু, শুভ, মো. আশরাফুল প্রমুখ। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top