আশুলিয়ার বন্ধ কারখানাগুলো খুলছে সোমবার : বিজিএমইএ

Unknown
সেবা ডেস্ক:  সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো সোমবার খুলে দেওয়া হচ্ছে। কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ এই ঘোষণা দিয়েছে। শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ করে দেওয়া হয়েছিল কারখানাগুলো। 
রবিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান এ কথা জানান। 
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ও ৩০টি শ্রমিক সংগঠনের লিখিত অুনরোধের প্রেক্ষিতে সোমবার থেকে আবারও বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ। এর আগে মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে বিজিএমইএ আশুলিয়ার ৫৯টি কারখানা বন্ধ ঘোষণা করে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top