
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দেশবরেন্য ও একুশে পদক প্রাপ্ত কণ্ঠশিল্পী খুরশিদ আলম গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার কয়েকটি দাঁত ভেঙে গেছে। বর্তমানে তিনি বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর জ্ঞান ফিরেছে। তিনি এখন কিছুটা আশঙ্কামুক্ত।’
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া শহরতলীর ঝোপগাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় খুরশিদ আলম ছাড়াও তার সঙ্গে থাকা খোকন নামের এক ব্যক্তি ও গাড়িচালক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় খুরশিদ আলম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বগুড়াস্থ জয়পুরহাট জেলা কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার খুরশিদ আলমকে সম্মাননা প্রদান ও ভ্রাতৃত্ব মিলন মেলার আয়োজন করা হয়। সেই উদ্দেশ্যে তিনি শুক্রবার বগুড়া শহরতলীর নওদাপাড়া এলাকায় হোটেল মম-ইন এ আসেন। অনুষ্ঠান শেষে সেখানে তিনি রাত্রী যাপনের উদ্দেশ্যে অবস্থান করেন।
খুরশিদ আলমের ঘনিষ্টজনরা জানান, রাত দেড়টার দিকে তিনি তার পরিচিত খোকন নামের এক ব্যক্তির সঙ্গে শহরে আসেন। শহরে ঘোরাফেরা শেষে প্রাইভেট কার যোগে মহাসড়ক হয়ে নওদাপাড়ায় হোটেল মম-ইন এ ফিরছিলেন। পথিমধ্যে ঝোপগাড়ি এলাকায় অজ্ঞাত একটি ট্রাক তাকে বহনকারি প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এস আই) আজিজ মÐল জানান, ‘রাত ৩টার পর স্থানীয় লোকজন খুরশিদ আলমকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার পর তাকে হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কেবিন কক্ষ নং ৫৭৯ তে
স্থানান্তর করা হয়েছে।’
আজ শনিবার সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. সুশান্ত কুমার সরকার খুরশিদ আলমের চিকিৎসা শুরু করেছেন। সাংবাদিকদের তিনি জানান, খুরশিদ আলম মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় তার কয়েকটি দাঁত ভেঙে গেছে। সকালের দিকে তার জ্ঞান ফিরেছে। তিনি এখন কিছুটা আশঙ্কামুক্ত।’
বগুড়ার গণমাধ্যমের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, গভীর রাতে দ্রæতগামী অজ্ঞাত একটি ট্রাক তাকে বহনকারি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে বর্তমানে তিনি হাসপাতালে ভালো আছেন।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।