
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি: জীবনমান উন্নয়ন, অতিদরিদ্র হার দূরীকরণ ও সম্পদ বৃদ্ধির লক্ষে শেরপুরের শ্রীবরদীতে এপি ওয়ার্ল্ড ভিশনের আল্ট্রা পুউর গ্রুপ গ্রেজুউয়েশন মডেল প্রোগ্রামের আওতাধীন হতদরিদ্র গ্রাজুয়েশন দলের ৮০জন সদস্যর মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার তাতিহাটি আইডিয়াল স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে প্রত্যেকে একটি করে বকনা গরু বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: নাজমূল হাছান, উপসহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা রজব আলী, এপি ওয়ার্ল্ড ভিশনের টি.পি স্পেশালিষ্ট ফিরোজ কবির, প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মন্ডল, প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, প্রোগ্রাম অফিসার জনপল স্কুল, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল, ইত্তেফাক প্রতিনিধি আব্দুল বাতেন প্রমূখ। এ সময় বকচর, ছনকান্দা, কলাকান্দা, উত্তর শ্রীবরদী ও তাতিহাটি গ্রাজুয়েশন দলের সদস্যারা উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।