শ্রীবরদীতে শীতকালীন সবজি বীজ বিতরণ

S M Ashraful Azom
0
শ্রীবরদীতে শীতকালীন সবজি বীজ বিতরণ
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি: আর্থিকভাবে স্বাবলম্বী ও পুষ্টির ঘাটতি পূরণের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে দরিদ্র অসহায় গৃহবধূদের নিয়ে গঠিত হতদরিদ্র গ্রাজুয়েশন দলের সদস্যাদের মাঝে শীতকালীন সবজি বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার তাতিহাটি হতদরিদ্র গ্রাজুয়েশন দলের দলনেতা মেরিনা আকতারের বাড়ির ওঠানে আনুষ্ঠানিকভাবে ৪শ ৫০জন সদস্যার মাঝে লাউ, কুমড়া, সিম, মূলা, লাল শাক ও পুইশাকসহ বিভিন্ন সবজি বীজ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: নাজমূল হাছান, উপসহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা রজব আলী, এপি ওয়ার্ল্ড ভিশনের টি.পি স্পেশালিষ্ট ফিরোজ কবির, প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মন্ডল, প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, প্রোগ্রাম অফিসার জনপল স্কু প্রমূখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top