
এ.এইচ লালন, বকশীগঞ্জ প্রতিনিধি: "শিক্ষা নিয়ে গড়বো দেশ 'শেখ হাসিনার বাংলাদেশ " এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জে বিনা মূল্যে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ।
আজ ১ জানুয়ারী বুধবার সকালে এনএম উচ্চ বিদ্যালয় মাঠে এই বই বিতরণ করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম সামশেদ খন্দকার।
উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সানোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আ"লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আ"লীগের উপদেষ্টা মন্ডরির সদস্য ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফোরকান, এন,এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকি প্রমূখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।