প্রাথমিক সমাপনী পরীক্ষায় দেশসেরা জামালপুরের সায়মা

S M Ashraful Azom
0
প্রাথমিক সমাপনী পরীক্ষায় দেশসেরা জামালপুরের সায়মা
জামালপুর প্রতিনিধি : জামালপুর পৌর এলাকার জামিয়া দারুল উলুম বেলটিয়ার ছাত্রী আফিফা জান্নাত সায়মা ২০১৯ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক পরীক্ষায় সারাদেশের মধ্যে প্রথমস্থান অধিকার করেছে।

সে চট্টগ্রাম নুরানী তা’লিমুল কোরআন বাংলাদেশ শিক্ষাবোর্ডের তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল।

সারাদেশে অংশ নেয়া তিন লাখ ১৬ হাজার ৫৯৭ পরীক্ষার্থীর মধ্যে সায়মা প্রথম স্থান অধিকার করে। প্রাক-প্রাথমিক সমাপনী পরীক্ষায় একই প্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণির ছাত্রী মাহদিয়া সারাদেশের মধ্যে হাবিবা অষ্টমস্থান, মিফতাহুর জান্নাত ১৪তম স্থান ও সাফিয়্যা বিনতে জহুরুল ১৬তম স্থান অধিকার করে।

তিন কৃতি শিক্ষার্থীকে এলাকাবাসীর পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় সংবর্ধনা দেওয়া হয়। জামিয়া দারুল উলুম প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও জামালপুর বড় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদিস আমানুল্লাহ কাশেমী।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top