র‌্যাবের জালে ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী

S M Ashraful Azom
0
র‌্যাবের জালে ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মোশাররফ হোসেন শাওন (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প সিপিসি-১। রবিবার সন্ধ্যায় শহরের চাপাতলী বড় মসজিদ মোড় এলাকা থেকে জামালপুরের র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোশাররফ শহরের চাপাতলী এলাকার আতাউর রহমানের ছেলে। ওই ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়েছে।

র‌্যাব-১৪ এর অধিনায়ক তোফায়েল আহমেদ মিয়া সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সাইবার অপরাধকারীদের একটি চক্র এসএসসি পরীক্ষার ভ‚য়া প্রশ্নপত্র তৈরি করে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এমন গোপন সংবাদের পেয়ে র‌্যাবের একটি দল রবিবার সন্ধ্যায় শহরের চাপাতলী এলাকায় অভিযান চালায়। এ সময় চাপাতলী বড় মসজিদ মোড় এলাকা থেকে শাওনকে গ্রেপ্তার ও তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে। পরে রাতে তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভ‚য়া প্রশ্নপত্র তৈরি ও টাকার বিনিময়ে তা শিক্ষার্থীদের নিকট প্রদানের অভিযোগ স্বীকার করেছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top