সাদুল্যাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

S M Ashraful Azom
0
সাদুল্যাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় অজ্ঞাত (৫০)  এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা  পুলিশ। আজ ৩ ফেব্রয়ারী সোমবার সকাল পৌনে ৯ টার দিকে গাইবান্ধা-মাদারগঞ্জ সড়কের নাগবাড়ী বাজারের পশ্চিম পাশে খোদ্দরসুলপুর অটোরাইস মিল সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানান, সকালে ওই স্থানে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পরে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা লাশটি উদ্ধার করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি একজন প্রতিবন্ধী। এ সড়কে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। সাদুল্যাপুর থানার  এসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে মরদেহটি থানায় রয়েছে।

এখবর নিশ্চিত করে সাদুল্যাপুর থানা অফিসার ইনচার্জ জানান, সড়ক দর্ূূঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায় নি। পরিচিত ও স্বজনদের পেলে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top