বকশীগঞ্জে আধু‌নিক সাব রেজিস্ট্রার ভবন উদ্বোধন

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে আধু‌নিক সাব রেজিস্ট্রার ভবন উদ্বোধন
সেবা ডেস্ক: জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় নব-নির্মিত সাব-রেজিস্ট্রার অফিস ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে ।

আজ সোমবার এ ভবনের উদ্বোধন করা হয় ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ‌্য ও সংস্কৃ‌তি মন্ত্রী  আলহাজ্ব  আবুল কালাম আজাদ এমপি।

এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার, পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর, জামালপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফর, ইঞ্জিনিয়ার নূরুল আমিন ফোরকান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, থানা  (ওসি)  মোঃ হযরত আলী, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ মানিক সওদাগর, দলিল লেখক সমিতির সভাপতি আলী আহসান খোকা প্রমূখ

বক্তরা তা‌দের বক্তব‌্যে,রে‌জি:অ‌ফিস সং‌শ্লিষ্ট সক‌লের আহব্বান জানান যে সেবাপ্রাথী‌দের যা‌তে সুন্দর সেবা প্রদান করা হয় এবং সরকারী আয় বৃ‌দ্ধি‌তে যেন ম‌নো‌যোগ দেয়া হয়। প্রায় তিন‌কো‌টি অর্থ ব‌্যয়ে এ আধু‌নিক উন্নত ভবন নিমাণ হওয়ায় উপ‌জেলার সক‌লে উপকৃত হ‌বে বলে আশা স‌চেতন মহ‌লের।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top