
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালুদস্যুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মিজানুর রহমান।
জানা গেছে, চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন ও হযরত আলী ছেলে ফজলুল হক যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের নিকট থেকে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে বাধেঁর উপর রেখে বিক্রি করে আসছিল।
ভ্রাম্যমাণ আদালত দুই অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০হাজার করে ১লাখ টাকা জরিমানা ও ড্রেজারের পাইপ ধ্বংস করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।