ইসলামপুরে নারী কেলেঙ্কারী অধ্যক্ষের অপসারণ দাবীতে মানববন্ধন

S M Ashraful Azom
0
ইসলামপুরে নারী কেলেঙ্কারী অধ্যক্ষের অপসারণ দাবীতে মানববন্ধন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : নারী কেলেঙ্কারী ঘটনার সাথে জড়িত জামালপুরের ইসলামপুরে জে,জে,কে এম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুছ ছালামের অপসারণ দাবীতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও স্বারক লিপি প্রদান করা হয়েছে।

অভিবাবক,শিক্ষক,শিক্ষার্থীদের আয়োজনে সোমবার দুপুরে ইসলামপুরের ঐতিহ্যবাহী জে,জে,কে এম গার্লস স্কুল এন্ড কলেজের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদ সদস্য আফরোজা আজাদ তানিয়্,াজাহানারা পারভিন পুথি,যুব মহিলালীগ সভাপতি আবিদা সুলতান যুথি,জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহারুল হক,সাবেক ছাত্র নেতা রাহাত পাহলোয়ান,ফারুক ইকবাল হিরু,জিয়াউল হক জুয়েল,প্রমূখ বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে ক্ষুদ্ধ শিক্ষক,শিক্ষিকা,শিক্ষার্থী,অভিভাবকসহ সচেতন এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে প্রতিষ্ঠানটি থেকে ওই অধ্যক্ষের অপসারণ চেয়ে গভর্নিং বডি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করা হয়। এসময় বক্তারা ধর্ষণকারী অধ্যক্ষকে ইসলামপুরে অবাঞ্চিত ঘোষণা সহ নারী কেলেঙ্কারী ঘটনায় অভিযুক্ত ওই নারী ধর্ষণকারী অধ্যক্ষের বিরুদ্ধে মামলা না করায় নারীর পরিবারকে সামাজিকভাবে বয়কট ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে, গতকাল ২ফেব্রæয়ারী রবিবার জামালপুরের দেওয়ানগঞ্জ গামী তিস্তা ট্রেনের কেবিনে আপত্তিকর অবস্থায় প্রাক্তন এক ছাত্রীসহ ইসলামপুরের জে,জে,কে এম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুছ ছালাম চৌধুরী যৌন মিলনের  সরঞ্জামাদীসহ রেলওয়ে পুলিশের হাতে আটক হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top