ঢাকায় পৌছালো আলিবাবার দেয়া ৩ লাখ মাস্ক

S M Ashraful Azom
ঢাকায় পৌছালো আলিবাবার দেয়া ৩ লাখ মাস্ক

সেবা ডেস্ক: পুরো বিশ্বে ছড়িয়ে পড়া নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় চীনভিত্তিক ই-কমার্স জায়ান্ট আলিবাবার পক্ষ থেকে দেয়া তিন লাখ মাস্ক ঢাকায় পৌঁছেছে।

রোববার দুপুরে এক বিশেষ কার্গো বিমানে চীন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মাস্কগুলো পৌঁছায়। ঢাকাস্থ চীনা দূতাবাসের উপ প্রধান এবং মিনিস্টার কাউন্সিলর হুয়ালং ইয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আলিবাবা ফাউন্ডেশন এবং আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মাস্কগুলো দেয়া হয়েছে। এসব মাস্কের মধ্যে দুই লাখ ৭০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং বাকি ৩০ হাজার এন ৯৫ মাস্ক।

ফেসবুকে এক পোস্টে হুয়ালং ইয়ান জানান, আলীবাবার পক্ষ দেয়া মাস্কগুলো করোনা রোগীর চিকিৎসায় নিয়োজিত প্রথম সারির চিকিৎসকদের নিরাপত্তার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই মাস্ক উচ্চ গুণগত মান সম্পন্ন।

এর আগে শুক্রবার বাংলাদেশ সরকারকে করোনাভাইরাস শনাক্তকরণে ৩০ হাজার কিট আলিবাবার পক্ষ থেকে দেয়া হয়েছিল।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান