করোনা ভাইরাস সচেতনতায় বকশীগঞ্জের ছাত্রলীগ সভাপতি

S M Ashraful Azom
করোনা ভাইরাস সচেতনতায় বকশীগঞ্জের ছাত্রলীগ সভাপতি
শামিম তালুকদার : জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন বকশীগঞ্জ ছাত্রলীগের সভাপতি ও বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার।

আজ রবিবার বকশীগঞ্জ ছাত্রলীগের সভাপতি ও বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদারের উদ্যোগে মাইকিংএর মাধ্যমে বকশীগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে এই প্রচারণা চালানো হয়।

এছাড়াও মরনব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে নিজ নিজ ঘরে অবস্থান করা, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়া, মুখে মাস্ক ব্যবহার করা, সাবান দিয়ে বেশি বেশি হাত ধোয়া সহ বিভিন্ন কায়দায় জনসাধারণকে সচেতন করা হচ্ছে।

মাইকে প্রচার চালানোর পাশাপাশি ভাইস চেয়ারম্যান এবং তার কর্মী সংগঠন প্রতিটা ইউনিয়ন ঘুরে অসহায় মানুষের মাঝে হাত ধোয়ার জন্য প্রায় ১২০০ পিস এন্টিসেপটিক সাবান বিতরন করেন এবং সাধারণ জনগনকে বারবার হাত ধোয়ার জন্য উৎসাহিত করেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান