ধুনটে ব্যবসায়ীর ঘর পুড়ে গরু ছাগলের মৃত্যু

S M Ashraful Azom
ধুনটে ব্যবসায়ীর ঘর পুড়ে গরু ছাগলের মৃত্যু
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মশা তাড়ানোর কয়েলের আগুনে এক ব্যবসায়ীর ২টি ঘর পুড়ে ১টি গরু ও ১টি ছাগলের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের শেহলিয়াবাড়ি গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শেহলিয়াবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলম একজন ক্ষুদ্র ব্যবসায়ী। অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার দিবাগত রাতে গোয়ালঘরে গবাদিপশু রেখে গৃহকর্তা পরিবার পরিজন নিয়ে শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন । ওই গোয়ালঘরের মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালানো ছিল।

এ অবস্থায় শুক্রবার ভোর ৪টার দিকে কয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটে মহুর্তের মধ্যে গোয়ালঘরসহ শয়নঘরের আসবাবপত্র পুড়ে গেছে। এসময় গোয়ালঘরে রক্ষিত ১টি গরু ও ১টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মার গেছে। এতে ওই ব্যবসায়ীর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান