জামালপুরের দেওয়ানগঞ্জ “লকডাউন”

S M Ashraful Azom
জামালপুরের দেওয়ানগঞ্জ “লকডাউন”

সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলাকে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পৌর শহরসহ উপজেলার হাট বাজারগুলো লকডাউন করেছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন।

২৪ মার্চ দুপুরে উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে বিকাল ৫টায় পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ। এরপূর্বে দুপুরে জেলা প্রশাসন থেকে উপজেলার ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগম বন্ধ রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, করোনাভাইরাস মোকাবেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সব ধরনের অনুষ্ঠান বন্ধ থাকবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান