নালিতাবাড়ীতে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ

S M Ashraful Azom
নালিতাবাড়ীতে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে কর্মহীন-গৃহবন্দী হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকার এশা প্লাস্টিক প্রোডাক্টস এর স্বত্তাধিকারী হাজী মোশারফ হোসেন।

তিনি স্থানীয় সংসদ সদস্য মতিয়া চৌধুরীর নির্দেশনায় মঙ্গলবার (৩১ মার্চ) দিনব্যাপী শহর ও বিভিন্ন এলাকা ঘুরে রিক্সা-ভ্যান চালকসহ অতিদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর মধ্যে ছিল- ৪ কেজি চাল, এক কেজি আলু, এক কেজি পিয়াজ, আধাকেজি ডাল ও আধাকেজি সয়াবিন। এছাড়াও ২ হাজার পথচারী মানুষের মাঝে তিনি মাস্ক বিতরণ করেন।

শহরের শহীদ মিনার এলাকা থেকে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ উদ্বোধনকালে এর উদ্যোক্তা হাজী মোশারফ হোসেন ছাড়াও সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, দলীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। পরে তিনি স্বেচ্ছাসেবীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যানে করে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান