জামালপুরে ত্রাণ বিতরণ, তেতুলিয়াতে জীবাণুনাশক স্প্রে

S M Ashraful Azom
জামালপুরে ত্রাণ বিতরণ, তেতুলিয়াতে জীবাণুনাশক স্প্রে

জামালপুর প্রতিনিধি: জামালপুরে করোনা মোকাবেলায় পৌরসভার ১২নং ওয়ার্ড তেতুলিয়া গ্রামে তেতুলিয়া যুব সমাজের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জীবানুনাশক স্প্রে করার সময় উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন, ইন্তাজ আলী, সাজু, শরীফ,কাইয়ুম হোসেন, আরিফ,সোলায়মান, লানজু, বিল্লাল হোসেন, মানিক,আমির হামজা, বলাকা,লোমান,মঞ্জু,রিপন রতন প্রমুখ। এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক নিরাপত্তা নিশ্চিকরণে এলাকাবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দেন তেতুলিয়া যুব সমাজের কর্মী’রা।

ওদিকে দড়িপাড়া এলাকায় নি¤œ আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পৌরসভার সাবেক কাউন্সিলর ফাতেমা বেগম মেঘলার নিজ উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে বাড়ীতে, বাড়ীতে গিয়ে চাল, ডাল, তেল, লবন ও সাবান বিতরণ করেন।  উপস্থিত ছিলেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জারনীস, বাস টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি আলী আজাদ মোল্লা প্রমুখ।

ফাতেমা বেগম মেঘলা দেশের এই সংকটে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান