বকশীগঞ্জে অসহায়দের মাঝে উপজেলা চেয়ারম্যানের চাল বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জে অসহায়দের মাঝে উপজেলা চেয়ারম্যানের চাল বিতরণ
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় রিকশা, ভ্যান, অটো রিকশা ও দরিদ্র পরিবারের মাঝে শনিবার বিকাল সাড়ে ৫ টায় চাল বিতরণ করা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার তার ব্যক্তিগত উদ্যোগে নিলক্ষিয়া ইউনিয়নের ২০০ ব্যক্তিকে ৫ কেজি করে চাল বিতরণ করেন।

নিলক্ষিয়া বাজারে চাল বিতরণকালে এ সময় অন্যান্যের মধ্যে রশিদুল আলম রঞ্জু উপজেলা আবুল কালাম আজাদ সুলতান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি করোনাভাইরাস নিয়ে সবাইকে সচেতন থাকার জন্য পরামর্শ প্রদান করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান