করোনা ভাইরাস মোকাবিলায় ঘরে অবস্থানের অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

S M Ashraful Azom
করোনা ভাইরাস মোকাবিলায় ঘরে অবস্থানের অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেবা ডেস্ক: প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবিলায় দেশের সবাইকে ঘরে অবস্থানের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এই সঙ্কটময় পরিস্থিতিতে আতঙ্ক কিংবা গুজব না ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এ অনুরোধ জানান।

ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশফেরতদের প্রসঙ্গে বলেন, চলতি মাসে যারা বিদেশ থেকে ফিরেছেন তাদের বাধ্যতামূলক কোয়ারাইন্টাইন মেনে চলতে হবে। একইসঙ্গে নিকটস্থ থানায় তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, দেশের এই সঙ্কটময় পরিস্থিতিতে আতঙ্ক কিংবা গুজব না ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধও জানান।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান