ইসলামপুরে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ নারী আক্রান্ত নয়

S M Ashraful Azom
ইসলামপুরে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ নারী আক্রান্ত নয়

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে করোনা ভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করে  আইইডিসিআর এ পাঠানো নারী আক্রান্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তাহের এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- উপজেলা পার্থশী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামের সরদার বাড়ি  লাইজু মিয়ার মেয়ের রেশমী বেগম(৩০) করোনায় আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়।

ওই নারী করোনায় আক্রান্ত নয় আইইডিসিআর এ রিপোর্টে জানাগেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, করোনাভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। তবে তিনি আক্রান্ত নন। আতঙ্কের কিছু নেই সবাই একটু সচেতন হলে আমাদের এই মরনব্যাধী ভাইরাস প্রতিরোধ করতে পারবো।



ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান