গাইবান্ধায় করোনা ভাইরাসে আক্রান্ত আরো দুই নারী

S M Ashraful Azom
গাইবান্ধায় করোনা ভাইরাসে আক্রান্ত আরো দুই নারী

সেবা ডেস্ক: গাইবান্ধায় আরো দুই নারী মরনব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ।

তিনি জানান, ওই দুইজন যুক্তরাষ্ট্র প্রবাসী মা ও ছেলের সংস্পর্শে এসেছিলেন।

সিভিন সার্জন আরো জানান, ১০ মার্চ যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন মা-ছেলে। ১৩ মার্চ তারা সাদুল্লাপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। পরবর্তীতে বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগের নজরে এলে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। ১৫ মার্চ সিভিল সার্জনের কার্যালয় থেকে মা-ছেলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। সেখানে তাদের ফলাফল পজিটিভ আসে।

সাদুল্লাপুরের ইউএনও নবী নেওয়াজ জানান, ওই বিয়েবাড়িতে উপজেলার আরো পাঁচশ মানুষ অংশ নিয়েছিল। এ কারণে দুইজন শনাক্ত হওয়ার পর পুরো উপজেলা লকডাউন করা হয়। পরে দুই প্রবাসীর সংস্পর্শে আসা ৮৯ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। তাদের মধ্যেই ওই দুই নারী আক্রান্ত বলে শনাক্ত করে আইইডিসিআর।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান