দেওয়ানগঞ্জের রাস্তায় জীবানু নাশক পানি ছিটালেন ইউএনও

S M Ashraful Azom
দেওয়ানগঞ্জের রাস্তায় জীবানু নাশক পানি ছিটালেন ইউএনও

সেবা ডেস্ক: পুরো বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে জামালপুরের দেওয়ানগঞ্জ  উপজেলার বিভিন্ন সড়কে উপজেলা প্রশাসনের উদ্যোগে জীবানুনাশক পানি ছিটানো হয়েছে।

২৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক, গো হাটি, থানা রোড, মসজিদ রোড সহ প্রধান প্রধান সড়কে জীবানুনাশক পানি ছিটানো হয়। এই সময় কোন দোকানে যেন, এক জনের বেশি পন্য কিনার জন্য ভিড় না করে তার জন্য জন সাধারনকে উৎসাহিত করা হয় এবং দোকানে গিয়ে জনসমাগম না ঘটানোর জন্য দোকানদারদের সাথে কথা বলেন উপজেলা নির্বাহি অফিসার সুলতানা রাজিয়া৷

এই সময় দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মনিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা এনামুল রহমানসহ দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ তার সাথে ছিলেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান