ধর্ষণ শেষে প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যা

S M Ashraful Azom
ধর্ষণ শেষে প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যা

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় একই পরিবারের চারজনের গলাকাটা বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নিজেদের ঘরে তাদের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়।

যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী রিজোয়ান কাজলের স্ত্রী স্মৃতি ফাতেমা(৪০), বড় মেয়ে নওরা(১৬), ছোট মেয়ে হাওয়ারীন(১২)ও প্রতিবন্ধী ছেলে সাদিল(৭)।

প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ জানান, সকাল থেকে উপরের তলায় থাকা ভাবী ও সন্তানদের সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেন তিনি। তারা সকলেই পাগলা থানার গোলাবাড়ির তালুকদার বাড়ির স্থায়ী বাসিন্দা। ১২ বছর পূর্বে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় জমি কিনে বসবাস করে আসছিল।

খবর পেয়ে গাজীপুরের পুলিশ সুপার, শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম, ক্রাইম সিন ইউনিট, সিআইডি সহ গাজীপুর ৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রাসেল শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাদেরকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top