
সেবা ডেস্ক: বাড়িতে কোন ধরনের কাজ করেন না, সারাদিন পড়ে পড়ে ঘুমোন, এক সময়ের নিল দুনিয়ার তারকা সানি লিওনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ টানলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার!
কোয়ারেন্টাইন জীবন কেমন কাটছে সানি লিওনের! এবার সেই আভাস দিলেন প্রাক্তন পর্ন তারকার স্বামী ড্যানিয়েল ওয়েবার
শ্যুটিং বন্ধ, তাই আপাতত বাড়িতে রয়েছেন সানি লিওন। স্বামী, সন্তানদের নিয়ে সময় কাটাচ্ছেন বলিউডের বেবি ডল কিন্তু বাড়িতে থেকে তিনি কোনও কাজ করছেন না। এমনই অভিযোগ করলেন ড্যানিয়েল ওয়েবার
সানির স্বামী ড্যানিয়েল বলেন, বাড়িতে থেকে শুধু নিজস্বী তোলেন আর ঘুমোন। কোনও কাজ করেন না তাঁর স্ত্রী। এমনকী, সানির রান্নাও বেশ খারাপ। অভিযোগ করেন ড্যানিয়েল। যদিও স্বামীর অভিযোগের মাঝে হঠাত হাজির হন বলিউড অভিনেত্রী

স্বামীর কীর্তি দেখে রীতিমতো অবাক হয়ে যান তিনি। তাঁর সম্পর্কে ভক্তদের সামনে এমন করে ড্যানিয়েল পর্দা ফাঁস করবেন, তা ভাবতেও পারেননি বলে জানান তিনি। এর প্রতিশোধ তিনি নেবেন বলে পালটা জানান সানি
যদিও গোটা ভিডিয়োটিই মজার ছলে শ্যুট করা হয়েছে। তবে সানি-ড্যানিয়েলের এই পারিবারিক খুনসুটির ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায়
