করোনা জয় করে বাড়ি ফিরলেন ঘাটাইলের রাসেল

S M Ashraful Azom
0
করোনা জয় করে বাড়ি ফিরলেন ঘাটাইলের রাসেল

সেবা ডেস্ক: টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার মোঃ রাসেল সিদ্দিকী প্রাণঘাতী করোনা ভাইরাস জয় করে বাড়ী ফিরেছেন।

মো. রাসেল সিদ্দিকী উপজেলার ভাবনদত্ত গ্রামের মোঃ আব্দুর রহিম সিদ্দিকীর ছেলে।

তিনি এখন করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি শনিবার (১৩ জুন) বিকালে নিশ্চিত করেছেন তার ছােট ভাই মোঃ রোমেল সিদ্দিকী।

তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাসেল সিদ্দিকী ঢাকার শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিভার ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। অতঃপর সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ফিরেছেন মোঃ রাসেল সিদ্দিকী। সর্বশেষ আজ শনিবার তার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, ঢাকায় কর্মরত অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হন রাসেল সিদ্দিকী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগে (কিডনি) কর্মরত আছেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top