বিডি বাইক হান্টারের ঈদ ভ্রমণ সমাপ্ত

S M Ashraful Azom
0
বিডি বাইক হান্টারের ঈদ ভ্রমণ সমাপ্ত

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কাফ দারুচিনি স্পন্সরে বাইকিং ফটো কন্টেস্ট ২০২০ এবং বিবিএইচ ঈদ ট্যুর সফলভাবে সমাপ্ত হয়েছে। রোববার দুপুরে শেরপুরের শ্রীবরদী পৌর শহরের তাতিহাটি নয়াপাড়া মমতাজ কিন্ডার গার্ডেন স্কুল মাঠ থেকে শুরু হয় এই গ্রুপের ঈদ ট্যুর।  শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার প্রধান প্রধান সড়কসহ সীমান্ত সড়ক দিয়ে পর্যটন এলাকা ঘুরে আসেন।

সামাজিক ওয়েব সাইট ফেইসবুক পেইজ ভিত্তিক একটি পাবলিক গ্রুপ বিডি বাইক হান্টারের উদ্যোগে সংগঠনের সেরা এডমিন হিসেবে ২০২০ বর্ষের প্রতিযোগিতায় তিনজন বিজয়ীর মাঝে আনুষ্ঠানিকভাবে পুরুষ্কার বিতরণ করা হয়। বিডি বাইক হান্টারের এই কর্মসূচীতে অংশ গ্রহণ করেন স্পন্সর বাই কাফ দারুচিনি, জিটিএস সুপার ফোরটি (ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড), অতিরিক্ত স্পন্সর রহুল আমিন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রোপন, ব্যারিষ্টার শাহাদাৎ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইখলাছুর রহমান লিটন, উপজেলা যুবলীগ নেতা ও সংগঠনের এডমিন আজিজুল হাসান ওমান, আরিফুল ইসলাম রনি, আলী আযম মুক্ত, মিনহাজ ইবনে আমিন, মুসাইবির হোসেন বাবু, আহমদ মিজান, নাঈম, তাহসীন ইবনে সিদ্দিক ও শুভ প্রমূখ। এই গ্রুপের ঈদ যাত্রায় আরো অংশ নেন বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে বাইক হান্টারের এডমিনরা। 


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top