
ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বাসচাপায় এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত ওসমান গনি (১৩) বাড়ি ঘাটাইল পৌরসভার বানিয়াপাড়া গ্রামের মোল্লাবাড়ি। তার বাবার নাম হাফেজ ওবায়দুল্লাহ। সে বাড়ির সামনের টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় গোপালপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসমান গনি স্থানীয় একটি মাদরাসা থেকে এবার সমাপনি পাস করেছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।