গোবিন্দগঞ্জে শ্যামলী পরিবহনে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

S M Ashraful Azom
গোবিন্দগঞ্জে শ্যামলী পরিবহনে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ২


আশরাফুল ইসলাম গাইবান্ধা : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে শ্যামলী পরিবহন নাইট কোচ তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে আটক করা হয়েছে। 

থানা সূত্রে জানা যায়,গতকাল ২৫ নভেম্বর দিবাগত রাত অনুমানিক দেড় ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার, অনিমেষ ও এএসআই মাসুদের সমন্বয়ে একটি টিম নিয়মিত চেকিং এর সময় ঘোড়াঘাট-গোবিন্দগন্জ আঞ্চলিক মহাসড়কের কাঁটামোড় নামক স্থানে দিনাজপুর হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি নাইট কোচ বাসে অভিযান চালিয়ে বাসযাত্রী মাদককারবারি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভদুরিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে  ১। আসাদুল ইসলাম (২৭ ও  ঘোড়াঘাট থানার দামুদারপুর গ্রামের লাল মিয়ার ছেলে ২।সাদ্দাম হোসেন (২৪) এর সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল ও নকল ফেনসিডিল তৈরির মালামালসহ এ দুজন মাদককারবারিকে  আটক করে। 

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান , আটককৃত আসামি সাদ্দাম নকল ফেনসিডিল তৈরির কাজে জড়িত। এদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত ৫০ বোতল ফেনসিডিলের মূল্য অনুমানিক ৩৫ হাজার টাকা।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান