উল্লাপাড়ায় চোরাই গরুসহ কসাই গ্রেফতার

S M Ashraful Azom
উল্লাপাড়ায় চোরাই গরুসহ কসাই গ্রেফতার


উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় দু’টি চোরাই গরুসহ শাহীন নামের এক কসাইকে গ্রেফতার করেছে সলংগা থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের হাটিপাড়া গ্রাম থেকে শাহীনকে গ্রেফতার করা হয়। শাহীন এই গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। 

সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, গত ২৬ নভেম্বর রাতে সলংগা থানার দত্তকুশা কামারপাড়া গ্রামের আবু সাইদের দু’টি গরু চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুজির পর গরুর মালিকেরা কথিত কসাই শাহীনের বাড়িতে গরু দু’টির সন্ধান পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শুক্রবার পুলিশ গরু দু’টিসহ কসাই শাহীনকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে গরু দু’টি স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে এর মালিকদের কাছে ফিরিয়ে দেবার ব্যবস্থা নেবে সলংগা থানা পুলিশ। এ ব্যাপারে সলংগা থানায় একটি মামলা হয়েছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান