ধুনটে বিনামূল্যে ডায়াবেটিস ক্যাম্পেইন

S M Ashraful Azom
ধুনটে বিনামূল্যে ডায়াবেটিস ক্যাম্পেইন


রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌর এলাকায় বেসরকারি সংস্থা টিএমএসএস’র কর্মী মোর্শেদা হক মুকুট মনির ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র অসহায় রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা এবং মাস্ক বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী ধুনট পৌর এলাকার চরধুনট দূর্গা মন্দির প্রাঙ্গনে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বিনামূল্যে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার কাউন্সিলর ফরিদ উদ্দিন, টিএমএসএস ধুনট অঞ্চলের সহকারী ব্যবস্থাপক মোর্শেদা হক মুকুট মনি, ব্যবসায়ী নুরুন্নবী, স্বেচ্ছাসেবক হিরা, মিতু, নুপুর, সূচনা, নিমাই ও বলরাম প্রমুখ।

উল্লেখ্য, একদিনের এ বিনামূল্যের ক্যাম্পেইনে ৩০০ জনের ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা এবং করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য ৫০০জন অসহায় মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান