বকশীগঞ্জে শিশুপুত্রকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড

S M Ashraful Azom
বকশীগঞ্জে শিশুপুত্রকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড


জামালপুর প্রতিনিধি: জামালপুরে স্ত্রীর সাথে কথা কাটাকাটির জেরে শিশুপুত্রকে হত্যার দায়ে পিতাকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষণা করেন।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১১ সালের ২০ মে বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামে স্ত্রী রোজিনা বেগমের সাথে মোবাইল ফোন কেনা নিয়ে স্বামী মোস্তফার কথা কাটাকাটি হয়। 

তর্কবিতর্কের এক পর্যায়ে স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে মোস্তফা তার পাঁচ মাস বয়সী শিশুপুত্র আসিককে ঢেকির সাথে মাথায় আঘাত করলে কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় আসিকের। পরে স্থানীয়রা মোস্তফাকে আটক করে পুলিশে খবর দিলে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়। তদন্ত শেষে ১৪ জনের মধ্যে ৯ জন স্বাক্ষীর স্বাক্ষের ভিত্তিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: জুলফিকার আলী খাঁন আসামী মোস্তফাকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন। আসামী মোস্তফা পরবর্তীতে জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছে। মামলায় আসমীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাজমুল হক ও অ্যাডভোকেট কামাল।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান