জামালপুরে স্বাস্থ্যকর্মীদের অনির্দিষ্টালের কর্মবিরতি শুরু

S M Ashraful Azom
জামালপুরে স্বাস্থ্যকর্মীদের অনির্দিষ্টালের কর্মবিরতি শুরু


জামালপুর প্রতিনিধি: জামালপুরে নিয়োগ বিধি সংশোধনের দাবীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার সকালে জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এই কর্মসূচী পালিত হয়। 
বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট ও হেলথ ইন্সপেক্টর এসোসিয়েশন সদর উপজেলা শাখা এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীর আয়োজন করে। দাবী বাস্তবায়ন পরিষদের আহবায়ক স্বাস্থ্য পরিদর্শক দিলরুবা বেগমের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি বিপুল আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক বিলকিস আক্তার, সহকারি স্বাস্থ্য পরিদর্শক সিরাজুল ইসলাম, মমতাজ বেগম প্রমুখ। এ সময় বক্তারা বলেন চাকরি বিধি সংশোধন করে গ্রেড উন্নয়ন করে পদোন্নতির পথ সুগম করতে হবে। স্বাস্থ্য পরিদর্শকদের ১১ তম গ্রেড, সহকারি স্বাস্থ্য পরিদর্শকদের ১২ তম গ্রেড এবং স্বাস্থ্য সহকারিদের ১৩ তম গ্রেড প্রদানের দাবী জানান। দাবী আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে বলে জানান বক্তারা।   


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান