শেখ হাসিনার স্বপ্ন কেউ যেন নস্যাৎ করতে না পারে-পরশ

S M Ashraful Azom
শেখ হাসিনার স্বপ্ন কেউ যেন নস্যাৎ করতে না পারে-পরশ


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাধীন দেশ, মানুষের গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক মুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে। বর্তমান প্রেক্ষাপটে যুবলীগের অন্যতম ভূমিকা হবে শেখ হাসিনার স্বপ্ন মধ্যম আয়ের দেশ কেউ যেন নস্যাৎ করতে না পারে। শনিবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজনীতি কোন পেশা নয়, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের কল্যাণে কাজ করাই হলো রাজনীতির উদ্দেশ্য। 
মাদারগঞ্জ স্থানীয় বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা যুবলীগের সভাপতি মো: ফরিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধূরী, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা, সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা যুবলীগের বর্তমান কমিটিকেই পুন:রায় নতুন মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান