জামালপুরে টিকিট কালোবাজারির কারাদন্ড

S M Ashraful Azom
জামালপুরে টিকিট কালোবাজারির কারাদন্ড


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি :  জামালপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক টিকেট কালোবাজারিকে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা। এসময় তার কাছ থেকে আন্তঃনগর ট্রেনের ৬টি টিকেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি হলেন,জামালপুর সদরের বজ্রপুর (ফকিরবাড়ী) এলাকার মৃত আবু তাহেরের ছেলে মো. কালা চাঁন (৬২)। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাবের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা জানান, শুক্রবার রাতে তিনিসহ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে আন্তঃনগর ট্রেনের ৬টি টিকিটসহ কালা চাঁনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।   


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান