মেলান্দহে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

S M Ashraful Azom
মেলান্দহে বিশ্ববিদ্যালয় দিবস পালিত


জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্ধোধন করেন। 
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্রাচার্য, রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান, চীফ ইঞ্জিনিয়ার আবদুর রহিম, ডেপুটি রেজিস্টার মহিউদ্দিন মোল্লাসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ এতে বক্তব্য রাখেন। অনুষ্ঠান গ্রন্থনা-উপস্থাপনা করেন-বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান