মেলান্দহে র‌্যাবের অভিযানে ইয়াবা কারবারী আটক

S M Ashraful Azom
মেলান্দহে র‌্যাবের অভিযানে ইয়াবা কারবারী আটক


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় ৬২পিছ ইয়াবা বড়িসহ মো. আব্দুল লতিফ (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। উপজেলার পশ্চিম দিলালেরপাড়া গ্রামে ২৯ নভেম্বর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী ওই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ২৯ নভেম্বর রাত আটটা ১০ মিনিটের দিকে মেলান্দহ উপজেলার পশ্চিম দিলালেরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. আব্দুল লতিফকে আটক করা হয়। তার কাছ থেকে ৬২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৮ হাজার ৬০০ টাকা।

আটক মাদক কারবারীর বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান