কুড়িগ্রামে শুরু হয়েছে শীতজনিত রোগ

S M Ashraful Azom
কুড়িগ্রামে শুরু হয়েছে শীতজনিত রোগ


ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে প্রতিদিন শীতের প্রকোপতা ক্রমেই বেড়েই চলেছে।এ অবস্থায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।বৃহস্পতিবার ভোররাত থেকে প্রচন্ড কুয়াশা টিপটিপ করে বৃষ্টির মত পড়ছে। সকাল পর্যন্ত সুর্যের মুখ দেখা যাচ্ছেনা।  ঘন কুয়াশায় ঢেকে আছে গোটা জনপদ। 
শীতের প্রচন্ড ঠান্ডার কারনে ছিন্নমূল খেটেখাওয়া দিনমজুর মানুষগুলো পড়েছে চরম বিপাকে। দুরপাল্লার যানবাহ ও অটোরিক্সাসহ মোটর সাইকেলে হেড লাইট জ্বালিয়ে রাস্তায় চলতে হচ্ছে। শীত নিবারণে খরকুটো জ্বালিয়ে আগুন দিয়ে উত্তাপ নেয়া ও শীতবস্ত্র কিনতে এখন ভিড় করছেন এসব মানুষ।সবচেয়ে শীতার্ত মানুষের ভাপা পিঠে খেতে ও আগুন পোহানো এখন নিত্যদিনের ব্যাপার।
বৃহস্পতিবার সকালে রাজারহাট আবহাওয়া অফিস জানায়,গত ২৪ ঘন্টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস যা গত দিনের চেয়ে কম। তবে এ তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে বলে জানানো হয়। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান