বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

S M Ashraful Azom
বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ


আশরাফুল ইসলাম গাইবান্ধা:: কুষ্টিয়ায় মহান স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদ ও দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উদ্যোগে ৭ ডিসেম্বর সোমবার শহরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের পৌর শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, পৌরসভার মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা পারুল জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমে¥দ রঞ্জু, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মাদ আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও সেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ প্রমুখ।  

বিশাল এই বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ,জাতীয় শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ স্বত:স্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন । এবং উক্ত ঘটনার তিব্র নিন্দা জ্ঞাপন করে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান