বকশীগঞ্জে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ


বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের ২০২০-২০২১ অর্থ বছরের এডিপি প্রকল্পের আওতায় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বুধবার দুপুরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 
উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে সুরক্ষা সামগ্রী বিতরণকালে এ সময় সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু , বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। 
সুরক্ষা সামগ্রীর মধ্যে ২৬০ পেকেট মাস্ক, ২৯০ টি হ্যান্ড স্যানিটাইজার ও ৩ হাজার ৯১২ পিস সাবান বিতরণ করা হয়। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান