১৪ ডিসেম্বর বাংলাদেশির বিরুদ্ধে ফেসবুকের করা মামলার শুনানি

S M Ashraful Azom
১৪ ডিসেম্বর বাংলাদেশির বিরুদ্ধে ফেসবুকের করা মামলার শুনানি


সেবা ডেস্ক: বাংলাদেশি বসবাসকারী এস কে শামসুল আলমের বিরুদ্ধে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের করা মামলার ৫০ হাজার মার্কিন ডলার (৪৪ লাখ টাকা) ক্ষতিপূরণ ও ফেসবুকডটকমডটবিডি (facebook.com.bd) ডোমেইনটি স্থায়ী নিষেধাজ্ঞার ওপর শুনানি পিছিয়ে আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। 
মঙ্গলবার ঢাকা জেলা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী নতুন এ দিন ধার্য করেন। ফেসবুকের পক্ষে নিয়োগকৃত আইনজীবী এস এম আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ দিন আসামি কে শামসুল আলমের ৫০ হাজার মার্কিন ডলার (৪৪ লাখ টাকা) ক্ষতিপূরণ ও ডোমেইনটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞার ওপর শুনানির জন্য ধার্য ছিল। তবে ফেসবুকের নিয়োজিত আইনজীবী অসুস্থ থাকায় শুনানির জন্য সময়ের আবেদন করে। পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন। 

গত ২২ নভেম্বর ফেসবুকডটকমডটবিডি (facebook.com.bd) নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেয়ায় বাংলাদেশি এস কে শামসুল আলমের বিরুদ্ধে ৫০ হাজার মার্কিন ডলার (৪৪ লাখ টাকা) ক্ষতিপূরণ চেয়ে ফেসবুক ঢাকা জেলা জজ আদালতে ট্রেডমার্ক অ্যাক্ট ৯৬ ও ৯৭ ধারায় এবং ফৌজধারি আইনের ১৫১ ধারায় মামলা দায়ের করেন। একই সঙ্গে মামলায় ডোমেইনটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এ বিষয়ে আগামী ১ ডিসেম্বর ঢাকার জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরীর আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার সূত্রে জানা যায়,  ‘এ ওয়ান সফটওয়্যার লিমিটেড’ নামে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান ‘ফেসবুকডটকমডটবিডি’ নামে একটি দেশি ডোমেইন খোলে। এরপর ওই ডোমেইনটি ৬ মিলিয়ন ডলারে বিক্রি করা হবে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানতে পারে। তারপর এটি বন্ধ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষ বিটিসিএল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিশ পাঠান। 

নোটিশ পাঠালেও তারা ডোমেইনটি বন্ধ করেনি। বরং ডোমেইনটি বিক্রির জন্য ওই ব্যক্তি বিজ্ঞাপন দেন। এর আগে ফেসবুকডটকমডটবিডি নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেয়ায় এস কে শামসুল আলমের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠান ফেসবুক কর্তৃপক্ষ।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান