জামালপুরে জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

S M Ashraful Azom
জামালপুরে জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন


জামালপুর প্রতিনিধি: জামালপুরে প্রভাবশালীদের দ্বারা বাড়ীঘরে হামলা, ভাংচুর, লুটপাট, জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার দুপুরে শহরের বকুলতলা চত্বরে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ভূক্তভোগী নাকাটি এলাকাবাসীরা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। 

স্থানীয় নাকাটি ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো: রুবেল রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ভূক্তভোগী আস্তর আলী, মোক্তার আলী, মোকছেদ আলী, আলম, মতি, নূর বানু, জরিনা প্রমুখ। 

এ সময় ভূক্তভোগীরা বলেন, প্রভাবশালী ভূমিদস্যুরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। সেইসাথে বাড়ীঘরে হামলা, ভাংচুর, জোরপূর্বক জমি দখল করে দুটি মহিষ, নগদ প্রায় ১ লক্ষ টাকাসহ সবকিছু লুটপাট করার অভিযোগে নাকাটি গ্রামের প্রভাবশালী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ ননী, জেলা কৃষকলীগের ভূমি বিষয়ক সম্পাদক সৈয়দুর রহমান কালুসহ জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান