কাজিপুরের সোনামুখীতে ইসলামী ব্যাংকের এটিএম বুথ এর উদ্বোধন

S M Ashraful Azom
 
কাজিপুরের সোনামুখীতে ইসলামী ব্যাংকের এটিএম বুথ এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার: কাজিপুর উপজেলার ১ নং সোনামুখী ইউনিয়নের সোনামুখী বাজারে চালু হলো এটিএম বুথ। এর আগে সোনামুখীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে মেসার্স লিনাহ এন্টারপ্রাইজ। তারই প্রচেষ্টায় সোমবার সন্ধ্যায় চালু হলো এটিএম বুথ। 

প্রধান অতিথি হিসেবে বুথ এর উদ্বোধন করেন বগুড়ার শেরপুর হাইওয়ে শাখার ম্যানেজার  আফজাল হোসেন ভিপি এবং বিশেষ অতিথি বগুড়া জোনের ম্যানেজার সাজ্জাদ হোসেন ভিপি। প্রথম ট্রানজেকশন করেন ভয়েস অব কাজিপুরের প্রতিষ্ঠাতা  ডা. আশকার পাইন।

 এসময় উপস্থিত ছিলেন কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল, মানবাধিকার সংস্থা আসক এর সিরাজগঞ্জ জোনাল অফিস প্রধান আবু বাশির, ইসলামী ব্যাংক(এজেন্ট ব্যাংকিং) সোনামুখী শাখার পরিচালক ও ব্যবস্থাপক আব্দুল লতিফ, সাংবাদিক মিজানুর রহমান, আবু তৈয়ব সুজয়। পরে বিশেষ মোনাজাত  অনুষ্ঠিত হয় ।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান