ইসলামপুরে মেয়র প্রার্থী অংকন কর্মকারের মাস্ক বিতরণ

S M Ashraful Azom
ইসলামপুরে মেয়র প্রার্থী অংকন কর্মকারের মাস্ক বিতরণ


লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: প্রাণঘাতি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনগণকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করার লক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর ইসলামপুরে পৌর শহরে ভেংগুড়া মোড়ে বাজারে এলাকাবাসীর মাঝে  মাস্ক বিতরণ করেছেন আসন্ন পৌর নির্বাচনের মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী পৌরসভার প্যানেল মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি শ্রী অংকন কর্মকার।  

তিনি ভেংগুড়া ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে মাস্ক পড়তে হবে। আলোচনা শেষে তিনি নিজে হাতে এলাকাবাসীর মাঝে মাস্ক বিতরণ করেন। 

জানা যায়, তিনি করোনা দ্বিতীয় ঢেউ  মোকাবেলায়  শহরের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ৩০হাজার মাস্ক বিতরণ করবেন । ইতিপুর্বেও তিনি করোনা ভয়াবহ সময়ে শহরে জীবাণুনাশক স্প্রে সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান