জামালপুরে বড় ভাইকে হত্যার অপরাধে ছোট ভাইয়ের মৃত্যুদন্ড

S M Ashraful Azom
জামালপুরে বড় ভাইকে হত্যার অপরাধে ছোট ভাইয়ের মৃত্যুদন্ড


জামালপুর প্রতিনিধি  : জামালপুরে সহোদর বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে বিচারক মো: জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষণা করেন।  
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১৫ সালের আগষ্ট মাসে সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়ড়া গ্রামের শামছুল হকের ছেলে মো: সুমন সকালবেলা তার সহোদর বড় ভাই সেজনু মনিরকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুত্বর আহত করে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য গলা চেপে ধরে। কিন্তু সেজনু মনিরের আর্তনাদে আশেপাশের লোকজন দেখে ফেলে এবং মো: সুমন পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যায় সেজনু মনির। নিহতের স্ত্রী শাহান শারমিন সরিষাবাড়ী থানায় মামলা দায়েরের পর তদন্ত শেষে পরের বছর অক্টোবর মাসে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আসামীকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়। ২২ জন স্বাক্ষীর মধ্যে ১৬ জন স্বাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বড় ভাইকে হত্যার অপরাধে মো: সুমনকে মৃত্যুদন্ডের আদেশ দেন জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খান। এছাড়াও ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান