জুম এ্যাপে কামালপুর মুক্ত দিবস পালিত

S M Ashraful Azom
জুম এ্যাপে কামালপুর মুক্ত দিবস পালিত


সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে জুম এ্যাপে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে কামালপুর মুক্ত দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে জুমের মাধ্যমে অতিথিরা সংযুক্ত হন। 
 
জুমের মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। এছাড়া  প্রধান অতিথি হিসাবে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তাগীর গাজী বীর প্রতীক এমপি জুমের সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।
 
এছাড়া বিশেষ অতিথি হিসাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিশেষ অতিথি হিসাবে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি, গৃহয়ানও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহাম্মেদ এমপি, সাবেক পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম, জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

এদিকে কোন ধরনের পুর্ব ঘোষনা ছাড়াই কামালপুর মুক্ত দিবসের সকল অনুষ্ঠান বাতিল করে আয়োজক বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ। ফলে অনেক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবার অনুষ্ঠানস্থলে এসে ফেরত যান।

এর আগে কামালপুর মুক্ত দিবস সফল করতে দফায় দফায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলেও সম্বন্বয়হীনতা লক্ষ্য করা যায়।

এ বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সহাসচিব রাশেদুল হাসান শেলী জানান, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্যগত ঝুকিসহ করোনা আক্রান্ত হওয়ার আশংকা থাকে । সে কারণেই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।

এদিকে কামালপুর মুক্তদিবস উপলক্ষে সকালে কামালপুর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন শেষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা অংশ নেন।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান